যানজট ও জলাবদ্ধতায় নাকাল এলাকাবাসী, কেরানীগঞ্জ থেকে মোহাম্মাদপুর যানজট নিঃসন্দেহে রাজধানীর সবচেয়ে বড় সমস্যা। এই যানজট মোহাম্মাদপুর তিন রাস্তার মোড়ের নিয়মিত দৃশ্য। দুদিনের বৃষ্টিতে এখন সাথে যুক্ত হয়েছে জলাবদ্ধতা। ফলে কেরানীগঞ্জ থেকে বছিলা হয়ে মোহাম্মদপুর যাওয়ার রাস্তায় প্রকট আকার ধারন করেছে এই যানজট। যার কারনে দিন দিন এখানে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। সাধারন যাত্রীদের পাঁচ মিনিটের পথ পারি দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অপরদিকে জলাবদ্ধতার ফলে রিক্সা, সিএনজির যাত্রীদের প্রায়ই ছোট-খাট দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। যানজটে প্রতিদিন নগরবাসীর ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সব মিলিয়ে রাজধানীর যানজট বছরে ৯৮ হাজার কোটি টাকার ক্ষতি বা অপচয় ঘটাচ্ছে। সন্দেহ নেই, দুনিয়ার অনেক নগরই যানজটে আক্রান্ত। তবে দুনিয়ার কোথাও শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে ঘণ্টার পর ঘণ্টা লাগে কিনা তা নির্দিস্ট ভাবে কোথাও উল্লেখ নেই। অথচ শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নয় কেরানীগঞ্জ থেকে বছিলা হয়ে মোহাম্মদপুর যাওয়ার রাস্তায় প্রায় প্রতিদিনই দেখা মিলবে এরকম ভয়াবহ যানজটের যা সত্যিই দিন দিন অসহনীয় পর্যায় চলে যাচ্ছে। অপরদিকে বৃষ্টি হবেই, এটা প্রাকৃতিক নিয়ম। বৃষ্টিকে থামিয়ে রাখার কোনো উপায় নেই। বৃষ্টির পানি নগরকে ধুয়েমুছে, নগরের গাছপালার ধুলাবালি সাফ করে গড়িয়ে চলে যাবে উন্মুক্ত স্থানে, অর্থাৎ খাল, জলাশয়, বিল-ঝিল কিংবা লেকে। এটাই হওয়ার কথা। কোথাও পানি জমে থাকবে না। কিন্তু অবাক হওয়ার বিষয় রাজধানীর অন্যতম প্রবেশদ্বার কেন অল্প বৃষ্টিতেই ডুবে যায়? যেন দেখার কেউ নেই। অথচ এই জলাবদ্ধতার কারনে নিয়মিতই ছোট-বড় দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। রাস্তা প্রসস্ত, অবৈধ দখল মুক্ত, সঠিক ড্রেনের ব্যবস্থা এবং স্থানীয় প্রশাসনের সদিচ্ছা, সুচিন্তিত এবং কার্যকরী ভুমিকার মাধ্যমেই দূর হতে পারে কেরানীগঞ্জ থেকে বছিলা হয়ে মোহাম্মাদপুর তিন রাস্তার মোড়ের যানজট এবং জলাবদ্ধতা। মোহাম্মাদ মেহেদি মেনাফাঃ সাংবাদিক, কলাম লেখক

(RSS generated with
FetchRss) Muhammad Mehedi Menafa on Facebook https://ift.tt/2HgFoxN

(RSS generated with
No comments:
Post a Comment