সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আট বছর বয়সী মুসলিম শিশু আসিফা বানুকে অপহরণের পর গণধর্ষণ শেষে পাথর ছুড়ে হত্যা করা হয়। এই ঘটনা নিয়ে উত্তাল ভারতসহ সারা বিশ্ব। ইতিমধ্যেই ভারতের লাখ লাখ মানুষ রাজপথে নেমেছে বিচারের দাবিতে। সবার একটাই চাওয়া, অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হোক। আর তা হলো ফাঁসি। অপরাধীদের কঠোর শাস্তির পাশাপাশি এটিও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে মানুষের মানসিকতার পরিবর্তন কি আদৌ সম্ভব। এবং দুঃখের সাথে বলতে হচ্ছে যে, খুব তাড়াতাড়ি হয়ত সেটি সম্ভব নয়। বরং মানবতা শব্দটাই বোধহয় কয়েকদিন পর অভিধান থেকে মুছে ফেলতে হবে। তা না হলে আট বছরের ধর্ষণের শিকার ওই মেয়েটির নাম কীভাবে পর্নসাইটের সার্চে সবার উপরে থাকে! হ্যাঁ পাঠক, এইমাত্র যা পড়েছেন তাতে বিন্দুমাত্র মিথ্যা নেই। এই মুহূর্তে ভারতের মানুষ পর্ন সাইটগুলোতে সবচেয়ে বেশি যার পর্ন ভিডিও দেখতে চাচ্ছে, সেই অভাগীর নাম আসিফা। টপ সার্চ ট্রেন্ডে আসিফা এমনকি ছাড়িয়ে গেছে শীর্ষস্থানীয় বলিউড সেলিব্রেটি ও পর্ন স্টারদেরও। প্রতিদিন সংবাদপত্রের পাতা খুললে বা ফেসবুকের নিউজফিড স্ক্রল করার সময়ে আমরা এক বা একাধিক ধর্ষণের সংবাদ দেখতে পাই। এবং তাতেই আমরা আঁতকে উঠি। কিন্তু আজ যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশে এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়, যারা হয়ত সাহস করে কাউকে ধর্ষণ করে উঠতে পারছে না, কিন্তু মনে মনে ধর্ষণের স্পৃহা ঠিকই জিইয়ে রেখেছে। সুযোগ পেলে তারাও যদি একদিন ধর্ষক হয়ে ওঠে, তবে তা খুব অবাক হবার মত কিছু হবে না।

(RSS generated with
FetchRss) Muhammad Mehedi Menafa on Facebook https://ift.tt/2vnAopH

(RSS generated with
No comments:
Post a Comment