Tuesday, April 4, 2017

যে স্মার্টফোন অনায়াসে ছবি তুলবে পানির নিচেও

অবশেষে মোবাইল ফোন ইউজারদের হাতের নাগালে আসল দানবীয় ফোন ক্যাট S60। বেশ মজবুত আবরণে তৈরি স্মার্টফোনটি প্রথম শো করা হয়েছিল গত বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় ইমারতের যন্ত্রপাতি প্রস্তুতকারী সংস্থা ক্যাট এর পুরো নাম ‘ক্যাটারপিলার’। তবে ক্যাট নামেই তারা বেশি পরিচিত। এর পেছন দিকে থাকছে ২৩ মেগাপিক্সেলের এফএলআইআর লেপটন থার্মাল মাইক্রোক্যামেরা।

এটি ইউজারদের সবার প্রথম পছন্দের ফোন বলে ইতিমধ্যে দাবি করা হচ্ছে সংস্থার পক্ষ থেকে। থার্মাল ক্যামেরা ইউজারকে তার জানালা, দরজার আশপাশের তাপমাত্রা হ্রাসের দিকটি বুঝতে সাহায্য করবে। সংস্থার তথ্য মতে, থার্মাল ক্যামেরা তাপমাত্রা দৃষ্টিগোচর করাতে সক্ষম, যেটা সাধারণত ইউজাররা খালি চোখে দেখতে পায়না। ওয়াটারপ্রুফ ক্যাট S60’র আরেকটি গুণ এক ঘণ্টায় ৫ মিটার পর্যন্ত ডিভাইসকে পানিতে ডু্বে থাকতে সাহায্য করে। যার ফলে পানির নিচে থাকা অবস্থায় ভিডিও এবং ছবি তুলতে সক্ষম। ফিচারটি কার্যকর করতে ইউজারকে এর নির্দিষ্ট লকডাউন সুইচ সেট করে নিতে হবে।
 

এছাড়া ৪.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই স্মার্টফোনে থাকছে ৩৮০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমের ফোরজি এলটি,S60 স্ন্যাপড্রাগন ৬১৭ অক্টা কোর প্রসেসর, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রোম। এই ফোনটি বেশ ব্যয়বহুল, এর দাম প্রায় ৬৫ হাজার টাকা।



from ICT Shongbad http://ift.tt/2nScYBB

No comments:

Post a Comment